কেউ মারা গেলে তার জন্য উচ্চস্বরে কান্নাকাটি না করে ধৈর্যধারণ করা মুমিনের কর্তব্য। সদ্য মারা যাওয়া ব্যক্তির জন্য রাসুলুল্লাহ (সা.) নিচের দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি হলো—
اللَّهُمَّ اغْفِرْ لِفُلاَنٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি ফুলানিন (মৃতের নাম বলবে) ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাউইর লাহু ফিহি।
অর্থ: ‘হে আল্লাহ, তুমি অমুককে (মৃত ব্যক্তিকে) ক্ষমা করে দাও এবং তাকে হেদায়াতপ্রাপ্তদের মধ্যে উঁচু মর্যাদা দান করুন। তার উত্তরসূরিদের জন্য আপনি তাদের অভিভাবক হন। হে উভয় জগতের প্রতিপালক, আপনি তাকে ও আমাদেরকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং তার জন্য তা আলোকিত করুন।’
উম্মে সালামাহ (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) আবু সালামাহ (রা.)-কে (মারা যাওয়ার পরপর) দেখতে আসেন।
তখনো তার চোখ খোলা থাকায় তিনি তা বন্ধ করে দেন। অতঃপর তার (আবু সালামাহর) পরিবারের লোকজন চিৎকার করে কান্না শুরু করে। তখন তিনি বললেন, ‘তোমরা নিজেদের জন্য কল্যাণ ছাড়া অনর্থক কিছু বলো না। কারণ তোমরা যা বলবে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন (আল্লাহ কবুল করুন) বলবেন।’ এরপর তিনি তার জন্য উল্লিখিত দোয়াটি পড়েন। (হিসনুল মুসলিম: ৫৪; সহিহ মুসলিম: ২/৬৩৪, নং ৯২০)
এ জাতীয় আরো খবর..