✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩০, | ১৭:২৬:৫৩ |
মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সাকুরা পরিবহনের অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় যমুনা লাইন পরিবহনের চালক।


এতে যমুনা পরিবহনটি সড়কের পাশের গাছের সঙ্গে থাক্কা লাগে। আহত হয় অন্তত যমুনা লাইন পরিবহনের ২০ যাত্রী। খবর পেয়ে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যমুনা লাইন পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কে গাছ না থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছিল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..