সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

হাকিমির ফেরার ম্যাচে জাম্বিয়াকে উড়িয়ে দিল মরক্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩০, | ১৩:৪০:৩৫ |
চোটের কারণে দুই মাস জাতীয় দলের বাইরে ছিলেন মরক্কোর অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার ফেরার ম্যাচে আফ্রিকা কাপ অব নেশন্সে জাম্বিয়ার বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জয় পেয়েছে মরক্কো। তাতেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়েছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।

রাবাতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হয় মরক্কো। ম্যাচের শুরু থেকেই জাম্বিয়ার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় মরক্কোর আক্রমণভাগ। সেই সুবাদে নবম মিনিটেই প্রথম গোল পায় মরক্কো। দলের হয়ে প্রথম গোলটি করেন আইয়ুব আল কাবি।

আর ম্যাচের ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। এমস তাকে অ্যাস্টিস্ট করেন আবদে ইজালজৌলি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

দুই গোলে এগিয়ে থাকা মরক্কো দ্বিতীয়ার্ধের কিছুটা ধীর গতির খেলা খেলে। এরপরও গোল আদায় করতে পারেনি প্রতিপক্ষ জাম্বিয়া। উল্টো ম্যাচের ৫০তম মিনিটে গোল নিজের দ্বিতীয় গোলটি করেন আইয়ুব আল কাবি। তাতেই তিন গোল ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। আর শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন হাকিমিরা।

এই জয়ের মাধ্যমে শীর্ষস্থান নিশ্চিত করে গ্রুপসেরা হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে মরক্কো। ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান জাম্বিয়ারা। এদিকে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মালি ও ২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কমোরোস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..