বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আজ মঙ্গলবার বেলা ১০টা ০৪ মিনিটে ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন ফেসবুকে দেওয়া এক পোস্টে এই শোক জানানো হয়েছে।
শোকবার্তায় বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই।’
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এ জাতীয় আরো খবর..