✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৯ লাখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৯, | ১৮:১৯:৪৫ |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে পোস্টাল ভোটার নিবন্ধন-সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনকারী পোস্টাল ভোটার ছিল ৯ লক্ষ ৫৭ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৫১ হাজার ১৯৮ ও ১ লাখ ৬ হাজার ৩৮৭ জন।  

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৯৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯৯৯ জন) এবং তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া (৫১ হাজার ৯৩৮ জন)।


বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লক্ষ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন।  

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..