সব রেকর্ড ভেঙে আকাশচুম্বী স্বর্ণের বাজার, আজ থেকে নতুন দামে বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৯, | ১১:২৫:০৯ |
দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে।

গতকাল রোববার সর্বশেষ বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়িয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এতে টানা ৮ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৮ হাজার ৩৩৬ টাকা।


সবশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

সবশেষ সমন্বয়ের পর বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৯১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ২৭ বার। যেখানে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালে মোট ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...