✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুখবর দিলেন পরীমনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১৯:৫৫:৩৭ |
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে। অভিনেত্রী পরীমনি অভিনীত এ সিনেমাটি আগামী বছর এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ২০২০ সালে এ সিনেমাটি শুটিং শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়ে যায়।  

এর আগে ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে পরীমনির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

সামাজিক মাধ্যমে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। পোস্টে নির্মাতা লিখেছেন—এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। সেই পোস্টের নিচে পরীমনি মন্তব্য করে বলেছেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী পরীমনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..