✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুকেশের পর নোরা ফাতেহির জীবনে নতুন প্রেম, কে তিনি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১৯:৪২:১৭ |
বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির এক দশকের কর্মজীবনে তার সঙ্গে নাম জড়িয়েছে আর্থিক তছরুপের দায়ে জেলবন্দি শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের। যদিও বলিপাড়ার কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন কখনো শোনা যায়নি। তবে এবার নাকি তিনি এক ফুটবলারের প্রেমে পড়েছেন।

প্রায় ১০ বছরের মধ্যে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন নোরা। কখনো তার নাচে মন ভরিয়েছেন দর্শকদের, আবার কখনো জড়িয়েছেন বিতর্কে। তবে এবারের খবর ভিন্ন— অভিনেত্রী নাকি প্রেমে পড়েছেন। এবার সেই প্রেমের টানেই উড়াল দিয়ে গেছেন আফ্রিকায়। কিন্তু কে সেই প্রেমিক?

বলিউড ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের তালিকায় অন্যতম অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার কানাডায় জন্ম, কিন্তু মা-বাবা মরক্কোর বাসিন্দা। সেখানেই বাস তাদের। জানা গেছে, বছর শেষে মরক্কোয় গেছেন অভিনেত্রী। তবে কেবলই মা-বাবার টানে নয়; সেখানকারই এক ফুটবলারের প্রেমে পড়েছেন তিনি। দুবাইয়ে ওই খেলোয়াড়ের সঙ্গে বারকয়েক দেখা গেছে তাকে। এবার সোজা আফ্রিকা গেলেন। ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ‘আফ্রিকা কাপ অফ নেশনস’ চলবে। সেখানে নাকি খেলবেন অভিনেত্রীর ‘প্রেমিক’ও। তার হয়েই কি গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির থাকবেন নোরা ফাতেহি? 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..