সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

মেসির শেষ বিশ্বকাপের বুট দেখতে কেমন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১৭:২২:০৬ |
পরের বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনো নিশ্চয়তা দেননি লিওনেল মেসি। তবে এতটুকু নিশ্চিত যে, খেললে এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ। আর এই বিষয়টি মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাডিডাস এফ৫০। খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে।

৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের বুটের নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো।  এটি অত্যন্ত হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে ফুটবলাররা দ্রুত গতিতে দৌড়াতে পারেন। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে এই বুট প্রকাশ্যে আসবে।


বুটটির উপরের অংশ মূলত ধবধবে সাদা রঙের। অ্যাডিডাস লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের দিকের মাথায় নীল রঙ ব্যবহার করা হয়েছে। ডিজাইনে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে যা আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে নির্দেশ করে এবং একই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবকে ফুটিয়ে তুলেছে। সাদা এবং নীল রঙের এই সংমিশ্রণটি সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি করা। 

মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপে পেয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়াকে। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের মিশনে তারা। মেসিরও চোখ থাকবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। ২৬ ম্যাচে ১৩ গোল করে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে। মিরোস্লাভ ক্লোসাকে ছুঁতে আর তিন গোল চাই তার। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ১২ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..