সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

সমালোচকদের ভুল প্রমাণিত করেছে শান্ত : রাজিন সালেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১৬:৩২:৫৯ |
জয় দিয়ে বিপিএল শুরু করলেও পরের ম্যাচেই হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সবশেষ ম্যাচে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে দলের ব্যাটারদের দায় দেখছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ।

দ্বিতীয় ম্যাচের হার নিয়ে পরে রাজিন বলে, 'হ্যাঁ, দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গিয়েছি দুর্ভাগ্যবশত। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারিনি।'

'আমাদের টপ অর্ডার একটু কলাপ্স করছে। ওখান থেকে কিছুটা অবদান পেলে আমাদের জন্য একটু ভালো হতো।'-যোগ করেন তিনি।

প্রথম ম্যাচের জয় নিয়ে রাজিন সালেহ বলেন, 'আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা ১৯০ রান আমরা তাড়া করেছি এবং প্রথম ম্যাচটাই জয় হয়েছে।'

ঢাকার বোলিং আক্রমণের প্রশংসা করে রাজশাহী ওয়ারিয়র্সের এই কোচ বলেন, 'তাদের (ঢাকা) দুইটা পেস বোলার আছে, বিদেশি দুইটা পেস বোলার এবং স্লগে যারা বল করেছে খুবই ভালো বল করেছে। এজন্য হয়ত ম্যাচটা আমরা ধরতে পারিনি।'

অধিনায়ক শান্তকে নিয়ে রাজিন সালেহ বলেন, 'আর শান্তর আসলে যে স্বাভাবিক খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল। ও প্রমাণ করেছে এবং ওর স্বাভাবিক যে ক্রিকেট খেলাটা ও আসলে খেলছে এবং সে পারফর্ম করছে।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..