✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৯:৫৮:২১ |
আইপিএলে পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মুস্তাফিজকে খেলালে মাঠ ভাংচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার জেরে এমন হুমকি দিয়েছে তারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাংচুর চালাবে।’

যদিও মুস্তাফিজ কলকাতার হয়ে ঠিক কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

তবে আইপিএলের পুরো মৌসুমে মুস্তাফিজের খেলা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন- আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে মুস্তাফিজকে আন্তর্জাতিক এই সিরিজে খেলেই আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..