সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ফিরছেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৬, | ২৩:১৮:২৭ |
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তাকে বহনকারী বাস ও গাড়িবহর।

এর আগে শুক্রবার রাত ১০টার কিছু সময় পর তাকে বহনকারী বাস ও গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী ছিলেন। এর আগে বিকেল ৫টা ৬ মিনিটে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে তারেক রহমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান।

এদিকে বিকেল ৫টার দিকে বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করব জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন শীর্ষস্থানীয় নেতারা।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..