✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৬, | ১১:৪৪:৩৪ |
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নৌ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়েছে। লঞ্চে সংঘর্ষের ঘটনায় সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা । তিনি জানান, আরও কয়েকজন আহত হয়েছেন। খোঁজ–খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৈদ্য বলেন, দুই লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।

বাবু লাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গত রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯–এর মাধ্যমে জাকির সম্রাট-৩–এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..