✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, ৪ স্তরের নিরাপত্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ২২:১৮:৫০ |
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এ নিয়ে সাভার-আশুলিয়ার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান। তিনি আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেখানে সাভার-আশুলিয়ার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন।


জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু  বলেন, আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। 

আগামীকাল সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কি না -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল অনেক মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবে। তবে সবার জন্য উন্মুক্ত থাকবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম  বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..