✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৩:২৯:৫১ |
দীর্ঘ ১৭ বছর পর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান ইতোমধ্যেই পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাস্তার দুই পাশে মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকেই। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান ঠিক উইন্ডশিল্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।  তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিটে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..