সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ০৫:৪১:২৮ |
আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। যেখানে দুই বিভাগেই অংশগ্রহণ করবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) বাফুফে নারী ও পুরুষ ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। নারী দলের অধিনায়ক করা হয়েছে এক সময় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া সাবিনা খাতুন।

তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের পর আর তিনি দলে ফিরতে পারেননি। জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়ায় সাবিনার মতো ফুটসালের ক্যাম্প ও অনুশীলন শুরু করেন মাসুরা, সুমাইয়া, নিলা, কৃষ্ণা। আজ ঘোষিত চূড়ান্ত দলে সাবিনা খাতুনকে অধিনায়ক ও সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক।

বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। তারা দুই জন কয়েক বছর ধরে জাতীয় দলের ক্যাম্পের বাইরে। ফুটসালের মাধ্যমে তারা আবার ফুটবলাঙ্গনে ফিরছেন। দু’জনই জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। ৭ বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা। 

পুরুষ দলে অবশ্য তেমন চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রয়েছে আর্মব্যান্ড। ওই টুর্নামেন্টের স্কোয়াডে থাকা অনেকেই রয়েছেন সাফ টুর্নামেন্টে। নতুন মুখগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার ইমান আলম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..