সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২২, | ০৫:৪৯:১২ |
ক্রিসমাসের আগে নিজেই নিজেকে পুরস্কৃত করলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বুন্দেসলিগায় শততম গোলে অবদান রেখে ইতিহাস গড়লেন। 

গতকাল (রোববার) হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলে জিতে শীর্ষস্থান সুসংহত করেছে বায়ার্ন। ৯ পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে তারা। এই ম্যাচে প্রথমবার ক্লাবের নেতৃত্ব পান কেইন। বড় ব্যবধানে জয়ের পথে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। প্রথমার্ধে জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিসে জাল কাঁপান। কেইনের আগে ৮৬ মিনিটে স্কোর ৩-০ করেন লুইস দিয়াজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে কেইন ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন। জার্মান লিগে করেছেন ১৯তম গোল। বায়ার্নের হয়ে ৮১তম লিগ গোলে অনন্য এক রেকর্ড হলো ৩২ বছর বয়সীর। জার্মান লিগে তার অ্যাসিস্ট ১৯টি। মানে বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান তার। জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের অবদানে সেঞ্চুরি করলেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক এই রেকর্ড গড়েছেন মাত্র ৭৮ ম্যাচ খেলে। আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম খেলে এই কীর্তি কেইনের। নেদারল্যান্ডস কিংবদন্তি ১০০ গোলে অবদান রাখতে পেরেছিলেন ১১৯ ম্যাচ খেলে।

ম্যাচ শেষে কেইন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান, ‘সবার উপরে থেকে বছর শেষ। নতুন বছর শুরুর আগে দুর্দান্ত পারফরম্যান্স। শীতের ছুটিতে প্রাণবন্ত হওয়ার সময় এবং ২০২৬ সালে আবার মাঠে নামার অপেক্ষায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..