✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তর ও পশ্চিমাঞ্চল, তাপমাত্রা কমার আভাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১২:৪৮:৫৫ |
পৌষের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার প্রবণতা বাড়তে পারে, ফলে এসব অঞ্চলে শীতের অনুভূতিও বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী কয়েক দিন কুয়াশা আরও ঘন হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করবে। এতে এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম অনুভূত হতে পারে। কুয়াশার কারণে সূর্যের আলো পৌঁছাতে দেরি হওয়ায় শীতের অনুভূতি বাড়বে বলেও জানান তিনি। 

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্তও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। 

বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন শেষরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..