✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যে গ্রামে একটিই বাড়ি, ৪৩ জনসংখ্যার মধ্যে ভোটার ২৪ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১২:৪১:৩০ |
চাঁদপুরের কচুয়ায় একটি বাড়ি নিয়ে গঠিত ছোট গ্রাম ‘ধৈয়ামুড়ি’। স্থানীয়দের কাছে মাঝিগাছা গ্রাম বলেই পরিচিত এ মহল্লাটি। শত বছর আগে মাত্র একটি পরিবার এ গ্রামে বাড়ি করলেও এখন এ গ্রামের জনসংখ্যা ৪৩ জন ও ভোটার সংখ্যা ২৪ জন।

জানা গেছে, উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩নং বিতারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝিগাছা গ্রামের পূর্ব-দক্ষিণ অংশের বিলে এ গ্রামের অবস্থান। উত্তর জনপদের এ বাড়িতে বসবাস করছে মোট ৮টি পরিবার। বাবা-মা, ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ জনসংখ্যা ৪৩ জন।

এ গ্রামের উত্তর-পশ্চিমে মাঝিগাছা, দক্ষিণে যুগিচাপর ও পূর্বে তেগুরিয়া গ্রাম। গ্রামের চারদিকে ফসলি জমি ও সবুজের সমাগম। বছরের প্রায় ৬ মাসেরও বেশি কাদামাটি ও পানি পেরিয়ে ঢুকতে হয় রাস্তাবিহীন ও উন্নয়নবঞ্চিত এ গ্রামে। বর্ষার মৌসুমে একমাত্র ভরসা নৌকা।

এ গ্রামের বাসিন্দা আমিন মোল্লা, ছালাম মোল্লা, ইসমাইল মোল্লা, শাহীন মোল্লা ও শিউলি বেগমসহ অনেকে জানান, রাস্তাঘাট না থাকায় ছেলেমেয়েদের বেশিদূর লেখাপড়া করাতে পারিনি। ফলে অনেকে গ্রাম ছেড়ে শহরের দিকে ঝুঁক দিচ্ছেন। স্কুল, মাদ্রাসা, মসজিদ, মক্তব না থাকলেও আমাদের মূল সমস্যা যাতায়াতের রাস্তা। জন্মের পর থেকে এ গ্রামে কখনো মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা ইউপি চেয়ারম্যানদের আগমন কেউ দেখিনি। মাঝে-মধ্যে ইউপি সদস্য প্রার্থীরা দূর থেকে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কেউ কথা রাখেনি। ফলে শত বছরেও এই গ্রামের দুই দিকে রাস্তা করার সুযোগ থাকলেও রাস্তা নির্মিত হয়নি। তাই জরুরিভাবে একটি নতুন রাস্তা নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

কচুয়ার বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাকিবুল ইসলাম জানান, এ গ্রামের কথা কেউ জানাননি। তবে সরেজমিন খোঁজখবর নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে নতুন রাস্তা নির্মাণে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..