✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পদ্মার ২ কাতল বিক্রি ৭৬ হাজার টাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৮, | ১৪:২২:২৩ |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চর কুশাহাটায় পদ্মা নদী থেকে দুটি কাতল মাছ ধরে পড়েছে জেলের জালে। মাছ দুটি ৭৫ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

দুটি কাতলের মধ্যে একটির ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম, অপরটি ১৫ কেজি। পরে দৌলতদিয়া ঘাটে নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে দুই হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৪৫০ টাকায় কিক্রি করেন জেলে নারায়ণ।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘জেলে নারায়ণ হালদারের কাছ থেকে বিশাল আকারের ওই কাতল দুটি আমি কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ৭৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করেছি। এর মধ্যে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলটি কিনেছেন ময়মনসিংহ শহর এলাকার ইতালিপ্রবাসী এক ব্যক্তি। ১৫ কেজি ওজনের কাতলটি বিক্রি করেছি ঢাকার সাভারের এক ব্যবসায়ীর কাছে।’

জেলে নারায়ণ হালদার বলেন, ‘গত এক সপ্তাহ ধরে বড় কোনো মাছ আমি পাইনি। কিন্তু আজ সত্যিই আমার ভাগ্যটা খুবই ভালো। সকালে কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলি। জাল ফেলার প্রথম খেওয়াই আমার জালে ওই বড় দুটি কাতল ধরা পড়ে। মাছ দুটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি ও আমার লোকজন খুব খুশি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..