✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

এক সপ্তাহের ব্যবধানে ছক্কার আরও দুই রেকর্ড অভিষেকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৫, | ০৬:৩০:২২ |

ছক্কা মারাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছেন অভিষেক শর্মা। ভারতের এই ওপেনার এক সপ্তাহ আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এক পঞ্জিকা বর্ষে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন, যা কোনো ভারতীয় ব্যাটারের একমাত্র কীর্তি। সপ্তাহখানেকের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড গড়লেন তিনি।

 
 

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৮ রানের লক্ষ্যে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনটি করে চার ও ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে ২৯৭ ছয় নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ওপেনার। তারপর তিন ছক্কায় ঢুকে গেলেন ৩০০-এর মাইলফলকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এই কীর্তি গড়ার রেকর্ড এখন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ড ছিল লোকেশ রাহুলের।

 

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। ৪১৪ ইনিংসে ৪৩৫ ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব চারশ ছক্কা থেকে পাঁচটি দূরে, ৩৪৫ ইনিংস খেলেছেন তিনি। ৩০০-র বেশি ছক্কা মারা অন্য ভারতীয়রা হলেন সাঞ্জু স্যামসন (৩৬৮), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), লোকেশ রাহুল (৩৩২), সুরেশ রায়না (৩২৫) ও হার্দিক পান্ডিয়া (৩০৮)। সবশেষ সংযোজন হলেন অভিষেক।

ধর্মশালায় আরেকটি নজির তৈরি করেছেন অভিষেক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন তিনি। ধর্মশালায় লুঙ্গি এনগিডির প্রথম বলে ছয় হাঁকান অভিষেক। এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি।

 

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার প্রথম বলে ছক্কা মারার কীর্তি রোহিতের। এছাড়া যশস্বী জয়সওয়াল ও স্যামসনও প্রথম বলে ছক্কা মেরেছিলেন। তবে অভিষেকের মতো সর্বাধিক তিনবার এই কীর্তি আর কোনো ভারতীয় ব্যাটারের নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..