✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ধুরন্ধর’-এ অক্ষয়ের এন্ট্রি ভাইরাল, আলোচনায় অভিনেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ১২:০৭:২৮ |
মুক্তির পর প্রেক্ষাগৃহে যেন ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যে শুধু ভারতেই ছবির ব্যবসা পেরিয়ে গেছে দেড়শো কোটির গণ্ডি। ছবিতে একাধিক তারকা থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন অক্ষয় খান্না। তার অভিনীত চরিত্র রহমান ডাকাতের কথা সবার মুখে মুখে ফিরতে শুরু করেছে।
তার এন্ট্রিকে কেউ কেউ আবার ‘জামাল কুদু পার্ট টু’ও বলতে শুরু করেছে। কিন্তু এই স্টেপের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ১৯৮৯ সালের এক ভিডিওর। সেই ভিডিওতে একই কায়দায় নাচতে দেখা গিয়েছিল অক্ষয়েরই বাবা বিনোদ খান্নাকে!

ভাইরাল ভিডিওটি ১৯৮৯ সালের। লাহোরে এক চ্যারিটি ইভেন্টে যোগ দিয়েছিলেন রেখা ও বিনোদ খান্না।

সেখানে মঞ্চে তাদের সঙ্গে দেখা যায় জাভেদ মিঁয়াদাদ ও ইমরান খানকেও। মিঁয়াদাদও কোমর দোলান বিনোদ-রেখার সঙ্গে। নাচতে অনুরোধ করেন ইমরানকেও। স্মৃতির সরণি থেকে ভেসে আসা সেই ভিডিওতে নেটিজেনদের চোখ টেনেছে বিনোদ খান্নার স্টেপ।
বিশেষ করে তার হাতের মুভমেন্টের সঙ্গে আশ্চর্য মিল অক্ষয়ের ভাইরাল স্টেপের। 

প্রশ্ন উঠছে, কোনোভাবে বাবার এই নাচের কায়দাই কি অনুসরণ করতে চেয়েছিলেন অক্ষয়?

ছবিতে অক্ষয়ের সহ-অভিনেতা দানিশ পান্ডোর জানিয়েছেন, ওই স্টেপ কিন্তু কোরিওগ্রাফারের শেখানো নয়। অভিনেতা নিজেই এই স্টেপে নাচতে চেয়েছিলেন। পরিচালক আদিত্য ধরকে অক্ষয় প্রশ্ন করেছিলেন, 'এখানটায় আমি কি নাচতে পারি?' জবাবে আদিত্য বলেন, 'তোমার যা ইচ্ছা হয়…' পরে সেই নাচ দেখে সেটে উপস্থিত সবাই খুশি হন।

পরে ছবি মুক্তি পেলে দেখা যায়, গানটিতে অক্ষয়ের এন্ট্রি দেখে প্রবল উত্তেজিত দর্শকরাও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..