✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নারীদের সম্মানহানি আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত: জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ১১:২৩:৫৭ |

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত।

বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য করেন তিনি। 

 

জামায়াত আমির বলেন, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে— মুমিন কখনও কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না' (তিরমিজি)। পবিত্র কুরআনে আল্লাহ তা'য়ালা নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং একে অপরকে উপহাস না করতে। 

তিনি বলেন, ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবেলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমানের— বা কোনো সভ্য নাগরিকের— হাতিয়ার হতে পারে না। 

 

স্ট্যাটাসের শেষে তিনি অনলাইনে ঈমান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, ঘৃণা নয়— যুক্তি ও শালীনতা দিয়ে সমাজ গড়ি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..