✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পিছিয়ে পড়েও ঘরের মাঠে স্পোর্টিংকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ০৬:১৭:৫১ |

পিছিয়ে পড়েও ঘরের মাঠে স্পোর্টিংকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে দু'দলই গোল করতে ব্যর্থ হয়। খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেনি কোন দল।

 

 

 

তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধে জশুয়া কিমিচের আত্মঘাতি গোলে ৫৪ মিনিটে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। কিন্তু এরপরই ঘুরে যায় ম্যাচ। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্পোর্টিং লিসবন।

 

মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন বার জালে বল জড়িয়ে স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জ নাব্রি, ৬৯ মিনিটে লিনার্ট কাল ও ৭৭ মিনিটে গোল করেন জনাথন টাহ। এই জয়ে আর্সেনালের সমান ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বায়ার্ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..