সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ক্যাম্প ন্যুতে কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ০৬:১০:৩৬ |

ক্যাম্প ন্যুতে কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে জয়ে ফিরলো কাতালান জায়ান্ট বার্সেলোনা। বায়ার্নের মতোই ঘরের মাঠে পিছিয়ে পড়ে বার্সেলোনাও। ম্যাচের ২১ মিনিটে বার্সার হাই লাইন ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে পালটা আক্রমণে লিড নেয় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

 

 

 

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে তিন মিনিটে জুলেস কুন্দের জোড়া গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় কাতালানরা। ম্যাচের ৫০ মিনিটে রাশফোর্ডে ক্রস থেকে হেডে ও ৫৩ মিনিটে লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে দলকে লিড এনে দেন এই ফরাসি ডিফেন্ডার। তাতে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

 

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থানে রয়েছে ক্লাবটি। এর আগে, লা লিগায় ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চলে যায় রিয়াল মাদ্রিদ।

অন্যদিক, সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বার্সা। সবমিলিয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে চলতি সপ্তাহে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ফ্লিক শিষ্যরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..