✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৩ পদে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৯, | ১৪:০৫:২৬ |

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১০ম গ্রেডভুক্ত ১৩টি অসামরিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৮ জানুয়ারি ২০২৬।

 

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উডওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, কম্পিউটার, ম্যাটালার্জি, কেমিক্যাল বা ড্রাফটসম্যানশিপ বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮৬৪০ টাকা (১০ম গ্রেড)

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা Online Application Portal http://bof.teletalk.com.bd এ প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

পরীক্ষার ফি, সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি, সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ জানুয়ারি ২০২৬, বিকাল ৫টা।

বিস্তারিত তথ্য দেখতে ভিজিট করুন ওয়েবসাইটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..