হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৯, | ১৩:৫০:২৪ |
আগামী বছরে হজযাত্রীদের প্লেনের টিকিটের ওপর আবগারি শুল্ক দিতে হবে না। অবিলম্বে এ সুবিধা কার্যকর হবে এবং আগামী বছরের ৩০ জুন পর্যন্ত থাকবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

হজযাত্রীদের প্লেনের টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম নয়।আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক প্রত্যাহার করেছে। সাধারণত প্লেনের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়। 

বর্তমানে সৌদি আরবগামী বিমানের টিকিটের ওপর পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...