✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:৩২:১২ |

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি বাড়ির বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকাল ৯টার দিকে দুর্গাপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

মারা যাওয়া স্বামী-স্ত্রী হলেন, দুর্গাপুর সদরের চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিমুদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ রাজমিস্ত্রির কাজ করতেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ শ্বশুর রহিম উদ্দিনের বাড়িতেই থাকতেন। তাদের দেড় বছরের একটি মেয়ে রয়েছে।

রোববার ভোরে শ্বশুরবাড়ির লোকজন বসত ঘরের আড়ায় তাদেও দু’জনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্দার করে।

ওসি মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের  রিপোর্ট  পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..