✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৮৪ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩১, | ০৮:২২:১৯ |

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

 

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৬৯ জন। মোট ১৩৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া অভিযানে দেশীয় পিস্তল একটি, দেশীয় এলজি একটি, একনলা বন্দুক দুটি, দেশীয় শুটারগান একটি, শর্টগানের গুলি ৪ রাউন্ড, শর্টগানের খোসা ৬ রাউন্ড, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, রাইফেলের গুলির খোসা ৫৩ রাউন্ড, নিস্কৃয় হ্যান্ড গ্যানেড দুটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..