সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৩৬৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৬:৪০:৫৩ |

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আরও ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬২ জন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন রয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩৩ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ৫৮২ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৬ হাজার ২২৭ জন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..