✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শেহজাদের সঙ্গে ছুটি কাটাবেন শাকিব, থাকবেন বুবলীও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৫, | ১৪:২১:০৬ |

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ছোট ছেলে শেহজাদ খানের সঙ্গে সময় কাটাবেন তিনি। জানা গেছে, তাদের সঙ্গে থাকবেন চিত্রনায়িকা শবনম বুবলীও।

এ বিষয়ে আরও জানা গেছে, শুধু এই জন্য চলতি মাসের শেষের দিকে পুত্র শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন বুবলী। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শবনম বুবলী বলেন, শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে, তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে। এগুলো সেরে নিতে চাই। তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন। বেশ কিছুদিন সেখানে থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নেব।

শাকিব খানও একই তথ্য জানিয়েছেন। গণমাধ্যমটিকে। তিনি বলেন, শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে। শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে, তার মায়েরও আছে। আমি যেহেতু এই সময়টায় এখানে আছি, আমাদের বাবা-ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে। কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার, যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম।

সবার কাছে প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের বাবা শাকিব খান। তা স্মরণ করে দেশ সেরা এই নায়ক বলেন, সবার কাছে আমি তাদের প্রিয় তারকা, কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে তো তাদের বাবা। তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই, ওদের দেওয়ার চেষ্টা করি। আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি, করেও যাব। আব্রাহাম ও শেহজাদ আমার ভালোবাসা, শক্তি ও প্রেরণা। যেহেতু এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে, আমিও আমার কাজে এখানে আছি, তাই বাবা-ছেলের একান্তে সময় কাটবে।

এর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান শাকিব খান। সেই সময়ে বাবা-ছেলের সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..