✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১৩:৩২:২৬ |

নড়াইলের কালিয়ায় বাবার ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাদমান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে উপজেলার বাগুডাংগা গ্রামের সেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগুডাংগা গ্রামের হাফিজুর শিকদার পার্শ্ববর্তী জমি থেকে কেটে রাখা পাট ঘোড়ার গাড়িতে বোঝাই করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার আট বছর বয়েসী শিশু সন্তান সাদমানও সঙ্গে ছিল। একপর্যায়ে কর্দমক্ত রাস্তায় শিশু সাদমান কাদার মধ্যে পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায় সে।

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খুবই বেদনাদায়ক। তবে ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

-নড়াইল প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..