✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১৩:২৯:৪১ |

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মোসা:মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে ও তার স্বামী জাহিদ প্যাদা আপন চাচাতো ভাই বোন।

এদিকে নিখোজের দুই দিন পর কুয়াকাটার একটি পরিত্যক্ত বাড়ির গাছের ঝোপ থেকে সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শেষ বিকালে পৌর শহরের শরিফপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। মৃত সবুজ ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি ইউডি মামলা হয়েছে।

মহিপুর থানার ওসি মো.মাহমুদ হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-পটুয়াখালী প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..