✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ দু’জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১২:৪৫:০৪ |

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলা জামায়াতের আমীরসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটায় ভাঙ্গার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে রওয়ানা করে একটি বাস। এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে বাসটি দাঁড়ালে পেছন থেকে পরপর দুটি বাস ও একটি পিকআপ ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই প্রাণ হারান দাকোপ উপজেলার জামায়াতে আমীর মুহাম্মদ আবু সাইদ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতের এক কর্মী।

এছাড়াও ভাঙ্গার নাছিরাবাদ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..