✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ১০:২১:০৮ |

বরাবরই খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ । লিঙ্গ সমতা নিয়ে আগেও বহুবার মুখ খুলেছেন তিনি। এবার জানালেন, শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক সময় পুরুষতন্ত্রের শিকার হন।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন।

ছবির গল্প ঘিরে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্ত্বা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..