✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৮:৪৩:৪০ |

বিতরণ লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ৬৩২ মিটার বিতরণ লাইন নির্মাণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সিগঞ্জ ও এর আশেপাশের এলাকার বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..