✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৮:৩৮:৫৮ |

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোজাফ্ফর হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকচকা গ্রামে একটি বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর হোসেন (৫৫) ফুলবাড়ী পৌর এলাকার চকচকা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মোজাফ্ফর হোসেন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিবেশীর বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক শক লেগে ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

-দিনাজপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..