সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ফের ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৮:৩১:৩৯ |

ঢাকাই শোবিজে বহুমাত্রিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার সম্পর্ক আবারও ভাঙনের পথে। দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জনে থাকা এই জুটির সম্পর্ক ঘিরে দর্শক ও ভক্তদের কৌতূহলের কমতি ছিল না। তবে সম্প্রতি তমার এক সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

বছরের পর বছর বিভিন্ন অনুষ্ঠানে, পারিবারিক আয়োজন কিংবা বিশেষ দিনগুলোতে রাফী ও তমাকে একসঙ্গে দেখা গেছে। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার রাফীর পরিচালনায় কাজ করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এও দেখা যায় এই অভিনেত্রীকে। তখন থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের মধ্যে।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎই খবর ছড়ায়, রাফী ও তমার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সে সময় এক সাক্ষাৎকারে রাফী বলেন, ‘তমা ও আমাকে নিয়ে যে কথাগুলো বলা হয়, সেগুলো কেবলই গুঞ্জন। আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, আছে, তবে মানুষ যেটা ভাবে, সেটা নয়।’

এই বক্তব্যের জবাবে তমা মির্জা বলেন, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই জানি না।’

 

যদিও চলতি বছরের শুরুতে তাদের মধ্যে আবারও সম্পর্কের বরফ গলতে শুরু করে। মার্চে রায়হান রাফীর জন্মদিনে তমাকে দেখা যায় রাফীর বাসায় কেক কাটতে, রাফী ও তার মায়ের পাশে। এরপর একাধিক আয়োজনে দুজনকে আবারও একসঙ্গে দেখা যায়। এমনকি গোপনে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তমা ইঙ্গিত দিয়েছেন, সেই সম্পর্ক এখন অতীত। রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।’

তমা মনে করেন সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। তার কথায়, প্রেম, বন্ধুত্ব, বিয়ে- যেটাই বলা হোক বা না হোক, একসঙ্গে আড্ডা, দেখা বা কথাবার্তা- এসবকে আমি ছন্দপতন মনে করি না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি- এটাই সবচেয়ে ভালো। একই জায়গায় কাজ করি বলে দেখা হতেই পারে, কথাও হতে পারে, আড্ডাও হতে পারে।

প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফী। উল্লেখ করেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্‌যাপন করো।’

রাফীর সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’ যদিও সেসবই এখন কেবলই অতীত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..