সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

হাসপাতালে ছেলেকে বুকে জড়িয়ে আবেগী পরীমনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৮:১৮:০২ |

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকে মুহ্যমান। মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বুধবার (২৩ জুলাই) হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন পরী। তার হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের টিউব ঝুলছে পাশে। মাথার পাশে বসে আছে তার ছোট ছেলে পুণ্য।

পরী বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বুকের কাছে টেনে নিচ্ছেন, চোখে-মুখে স্পষ্ট ট্রমার ছাপ। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এতটাই ট্রমাটাইজড হয়েছেন নায়িকা যেন নিজেকে শান্তনা দিতে ছেলেকে কাছে টেনে নিচ্ছেন। জড়িয়ে ধরছেন, শরীরে হাত নেড়ে দিচ্ছেন বারবার।

ভিডিওটি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’ পরীর অসুস্থতা নিয়ে চিন্তিত তার অনুরাগীরা। ভিডিওতে দেখা গেল তাদের মন্তব্য। একজন লিখেছেন, ‘বাবাটার (ছেলে পুণ্য) জন্য হলেও সুস্থ থাকো আপু, ওর আর কে আছে তুমি ছাড়া।’ কেউ লিখেছেন, ‘প্যানিক এটাক- যার হয় সেই বুঝে!’ কারো মন্তব্য, ‘মা পরী অসাধারণ।’

উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমনি। ২২ জুলাই রাতেই তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..