✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাজেকে পাহাড় ধস, আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৪:১৮:২২ |

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, গত রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। মাটি সরানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ভেকু পাঠানো হচ্ছে। যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন ৪২৫ জন পর্যটক।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সড়কের উপর বড় বড় পাথর ও গাছপালা উপড়ে গেছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

-খাগড়াছড়ি প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..