✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নেত্রকোনায় দুই বাসের সংঘর্ষ, আহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৪:০৬:৩৬ |

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা ইটভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বাস দুমড়ে-মুচড়ে যায় এবং অপরটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে বাসচালক মিজানুর রহমান (৪৮) কিশোরগঞ্জ সদরের বাসিন্দা এবং হেলপার সেকু মিয়া (৪৪) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদের উদ্ধার করে।

এসময় আরও অন্তত ১৫-২০ জন যাত্রী ছোট-বড় আঘাতে আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কলমাকান্দা থেকে আসা বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিল। বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে ধর্মপাশাগামী একটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।

প্রত্যক্ষদর্শী মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীরা একে অন্যকে সহযোগিতা করে বাস থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস আসার আগেই বেশিরভাগ যাত্রী গাড়ি থেকে বের হয়ে যান।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • নেত্রকোনা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..