✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কারিগরি ত্রুটি: মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে গেলো বিমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৩:৪৬:৫৯ |

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..