সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে চেয়েছি : তানজিন তিশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১৫:১৮:৪৫ |

কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’ চলচ্চিত্রে অভিনয় করছেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। অনেকেই বলছিলেন চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন। তবে তিশা বলছেন ভিন্ন কথা। জানালেন, বাংলাদেশের ‘সোলজার’ সিনেমার জন্য কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমা ছেড়ে দিতে হয়েছে তাকে।

তিশা বললেন, দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। তা ছাড়া আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। চেয়েছি, শাকিব খানের মতো তারকার সাথেই আমি সিনেমায় পা রাখি।

এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা শোনা গেলেও সেগুলো ছিল গুঞ্জন কিংবা ব্যাটে-বলে টাইমিং না হওয়া! অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পাচ্ছেন তিশা!

তানজিন তিশা বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল।

কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।”

 

এই অভিনেত্রী বলেন, “কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি।

তারা আমার সাথে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সব সময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সাথে আলোচনা করে লিখুক।”

 

এরই মধ্যে ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এত দিন অন্যান্য শিল্পীর সাথে শুটিং করলেও ১১ অক্টোবর শাকিব খানের সাথে শুটিং করবেন অভিনেত্রী।

শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে চেয়েছি : তানজিন তিশা
তানজিন তিশা
 

শাকিব-তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশ প্রেমের অন্য এক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। চলতি বছরের শেষে সিনেমা অথবা আগামী বছর দুই ঈদ ছাড়া যেকোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..