✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাউকে বিপদগ্রস্ত দেখলে যে দোয়া পড়বেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১৫:১০:২৩ |

বিপদ-আপদ কখন আসবে কেউ জানে না। এজন্য বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা থেকে মুক্তি বা কোনোকিছু চেয়ে বরাবরই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে ধরেন। মহান আল্লাহ তা’আলাও খোদ ঘোষণা দিয়েছেন, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।

 

পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা, আয়াত: ১৮৬)।

 

খোদ রাসুলুল্লাহ (সা.)-ও আল্লাহর কাছে পানাহ চেয়ে দুই হাত তুলে দোয়া করতেন। উম্মতদেরও তিনি মহান রবের নিকট দোয়া করার পদ্ধতি জানিয়েছেন। যা বিভিন্ন সময়ে সাহাবায়ে-কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। এরমধ্যে আছে বিপদগ্রস্ত কাউকে দেখলে দোয়া করার বিষয়টিও।

 

ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- কেউ যদি কাউকে বিপদগ্রস্ত দেখে নিচের দোয়াটি পাঠ করে তবে সে যতদিন জীবিত থাকবে, ততদিন পর্যন্ত যেকোনো ধরনের বিপদ হোক না কেন, আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত রাখবেন। দোয়াটি হলো-

 

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً إِلاَّ عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلاَءِ

 

বাংলা: আলহামদু লিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতারাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরি মিম্মান খালাকা তাগদিরান ইল্লা উয়ুফিয়া মিন জালিকাল বারায়ি।

 

অর্থ: সব প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে মুক্ত রেখেছেন সেই বিপদ থেকে যে বিপদে তোমাকে তিনি নিপতিত করেছেন। তিনি তার বহু সৃষ্টির ওপর মর্যাদা দিয়েছেন আমাকে। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ৩৮৯২; সুনান আত তিরমিজি, হাদিস: ৩৪৩১)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..