✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সালাহ জাদুতে চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল মিশর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৯, | ১৪:০০:২৯ |
২০২৬ সালে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মিশর।
 
বুধবার (৮ অক্টোবর) মরক্কোর কাসাব্লাঙ্কায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে মিশর। এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেলেন মোহাম্মদ সালাহরা।
 
 
এর আগে, ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নিয়েছিল মিশর। শেষবার দেশকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছিলেন সালাহ। সেবার যৌথভাবে সর্বোচ্চ ৫টি গোল করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। ২০২২ সালের বাছাইয়ে অবশ্য তৃতীয় রাউন্ডে সেনেগালের কাছে হেরে যায় মিশর।
 
 
 
সেই সালাহই এবার মিশরকে এনে দিলেন চতুর্থ বিশ্বকাপের টিকিট। জিবুতির বিপক্ষে বাছাইয়ের নবম ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন সালাহ, অন্যটি ইব্রাহিম আদেলের। এ নিয়ে এবারের বাছাইয়ে ৯টি গোল করলেন সালাহ, যা তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১২ গোল করেছেন কাতারের আলমুয়েজ আলী।
 
 
আফ্রিকা অঞ্চলের এ গ্রুপে এক ম্যাচ হাতে থাকা মিশরের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বুরকিনা ফাসো। বুরকিনার মতো অন্য দলগুলোরও একটি করে ম্যাচ বাকি। অর্থাৎ পয়েন্টে মিশরকে আর কারো পক্ষে ধরা সম্ভব নয়।
 
 
আগামী ১২ অক্টোবর ঘরের মাঠে মিশরের পরের ম্যাচটি গিনি বিসাউয়ের বিপক্ষে। অর্থাৎ সমর্থকদের সামনে বাছাইয়ের শেষ ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপের টিকিট পাওয়ার বিষয়টি উদ্‌যাপনের সুযোগ পাচ্ছেন সালাহরা।
 
 
মিশরের আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরও দুই দেশ—মরক্কো ও তিউনিসিয়া। মরক্কো হয়েছে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন, তিউনিসিয়া ‘এইচ’ গ্রুপের। ৯ গ্রুপের মধ্যে থেকে বাকি ৬টিতে টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সেনেগাল, বেনিন, কেপ ভার্দ, আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা।
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..