✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে: চিত্রাঙ্গদা সিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৯, | ১৩:৫৪:০৪ |

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এবার সালমান খানের বিপরীতে অভিনয় করছেন আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ। এই সিনেমার কাস্টিং নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই প্রশংসা করছেন বয়স-উপযুক্ত এই জুটিকে, যা বলিউডে তুলনামূলকভাবে বিরল। খবর: বলিউড হাঙ্গামা

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা চলচ্চিত্র শিল্পে বয়স ও চেহারার চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘এই চাপ সবার ওপরই থাকে। দিনের শেষে সিনেমা একটি ভিজ্যুয়াল মাধ্যম। আপনি যদি ৭০ বছরের চরিত্রে অভিনয় করেন, তাহলে সেভাবেই দেখতে হবে। আর ৩০ বছরের চরিত্রে অভিনয় করতে চাইলে সেটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে হবে। এটিই বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘নির্মাতা বা প্রযোজকদের চেহারা ও ফিটনেস বিবেচনা করা স্বাভাবিক। এটা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অক্ষয় কুমার নিজের ফিটনেস নিয়ে কাজ করেন, খাবার নিয়ন্ত্রণ করেন। যদিও পুরুষদের জন্য লেখা চরিত্রে কিছুটা নমনীয়তা থাকে, তবু আমি এটাকে পক্ষপাতদুষ্ট বলব না। কারণ পুরুষ তারকারাই এখনো বাজার চালান ও অর্থ আনেন। তবু করিনা কাপুর খান এখন অসাধারণ কাজ করছেন।’

 

চিত্রাঙ্গদা আরও জানান, সময়ের সঙ্গে চলচ্চিত্রে নারীদের অবস্থান বদলেছে। তিনি বলেন, ‘আগে নারী অভিনেত্রীদের ক্যারিয়ারের আয়ু সীমিত ভাবা হতো। এখন সেই ধারণা ভাঙছে। বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা এখনো দারুণ কাজ করছে, তাদের জন্য চরিত্র লেখা হচ্ছে—এটা বড় পরিবর্তন।’

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..