✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মোস্তাফিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৮, | ১৩:৪১:১১ |

সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের (০-৩) তিক্ত স্বাদ নিতে হয়েছে রশিদ খানের দলকে। ওয়ানডে সিরিজে এবার দুদলই নামছে নতুন অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি সিরিজ না খেলা মেহেদী হাসান মিরাজ। আর আফগানদের নেতৃত্বে দেখা যাবে হাসমতউল্লাহ শাহিদীকে।

টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করা সাইফ হাসানের আজ অভিষেক হচ্ছে ওয়ানডে দলে। খেলছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এদিকে, বিশ্রামে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

পঞ্চাশ ওভারের সংস্করণে আফগানদের বিপক্ষে ১৯বারের লড়াইয়ে ১১টি জয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..