সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

ট্রলের শিকার শবনম ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৮, | ১৩:৩০:৩৯ |

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখলেও ২০১৩ সালে 'অল টাইম দৌড়ের উপর' নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে একের পর এক দর্শকদের উপহার দিয়ে গেছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম।

তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি শ্রীলংকা ভ্রমণে গিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিয়া। এ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই ছবির কমেন্ট বক্সে শুরু হয়ে যায় নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়।

বিশেষ করে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। ফারিম মিহা নামে এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন—এটাই আসল রূপ। দেশে থাকলে শুধু ভণ্ডামি।

আরেক নেটিজেন লিখেছেন—আপা দেখি হাফ প্যান্ট পরে। দেবদাস নামে অন্য আরেক নেটিজেন লিখেছেন—এই হইছে এদের আসল পরিচয়। এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..