সর্বশেষ :

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নতুন সূচি প্রকাশ করল বিসিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৭, | ১৩:২১:৪৬ |
বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। এবার সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টি হবে আগে ঘোষিত তারিখের পরদিন।
 
 
এক বিবৃতিতে মঙ্গলবার বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে। যদিও পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়নি। আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ২০ অক্টোবর, একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর। একইভাবে একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর।
 
 
৫০ ওভারের সিরিজটি পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
 
 
 
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ এটাই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত।
 
 
এর আগে ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যার মাধ্যমে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য সেই সফরে টাইগাররা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
 
 
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। আগামীকাল (বুধবার) থেকে আফগানদের বিপক্ষেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দেশে ফিরে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টিম টাইগার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...