✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পুকুর থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১৩:২১:৪৬ |

ভোলার সদর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় জহুরা বিবি (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জহুরা বিবি একই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পুকুরে বৃদ্ধা জহুরাকে ভাসমান অবস্থায় দেখতে পান। ওই সময় তার স্বামী আব্দুল মালেক বাড়িতে ছিলেন না। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আব্দুল মালেক জানান, তিনি ফজরের নামাজ শেষে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। ওই সময় তার স্ত্রী জহুরা বিবি ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর মরদেহ পানিতে ভাসছে।

পুকুর থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

-ভোলা প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..